প্রেম প্রস্তাবে না, রাতের অন্ধকারে জানালা দিয়ে ছুড়া এসিডে দগ্ধ ৩

০৪ জুলাই ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে পূর্ব শত্রুতা ও প্রত্যাখ্যাত প্রেমের জেরে এক নির্মম এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গদখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- আট বছর বয়সী শিশু ইয়ানূর, তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তিনজনই স্থানীয় বাসিন্দা জামাত হোসেনের পরিবারের সদস্য। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঠবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের বাড়ির কর্মচারী জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে উত্যক্ত করে আসছিল এবং বিয়ের প্রস্তাব দিয়ে চাপ প্রয়োগ করছিল। রিপা প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে রাতে সে জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিডে সবচেয়ে বেশি দগ্ধ হয় শিশু ইয়ানূর। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপা ও রাহেলা খাতুন সামান্যভাবে দগ্ধ হলেও তারা শারীরিকভাবে বিপদমুক্ত রয়েছেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেশীরা দ্রুততম সময়ে দোষী ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

আহত রিপা খাতুন জানান, ‘আমি বহুবার তাকে বুঝিয়েছি যে আমি তার প্রস্তাবে আগ্রহী নই। সে হুমকি দিত এবং মানসিকভাবে নির্যাতন করত। অবশেষে সে আমাদের ঘরে এসিড ছুড়ে মারল।’

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘এসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযুক্ত জসিমকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।’

ট্যাগ: বেনাপোল
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9