স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, শ্রমিক দলনেতাসহ গ্রেপ্তার ২

০৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় শ্রমিকদল নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও উপজেলা বাস্তুহারা দলের সভাপতি আলাউদ্দিন তজুমদ্দিন। তাদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান। তিনি বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, এর আগে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৯ জুন দুপুরের দিকে তজুমদ্দিনে স্বামীকে রাতভর মারধরের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামিকে করে তজুমদ্দিন থানায় একটি মামলা করেন।   

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9