গণপিটুনিতে মা, ছেলে-মেয়ে নিহত

০৩ জুলাই ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গণপিটুনির ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পরিবারের আরও এক সদস্য আহত হন। 

গণপিটুনিতে নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া, মেয়ে জোনাকি। বাঙ্গরা বাজার থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ডিউটি অফিসার এসআই আল-আমিন বলেন, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬