বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ সাবেক দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার

৩০ জুন ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:৩২ AM
মো. দেলোয়ার হোসেন ও রহমত উল্লাহ

মো. দেলোয়ার হোসেন ও রহমত উল্লাহ © সংগৃহীত

ফেনীতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ সাবেক দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৯ জুন) মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। এদের মধ্যে দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দেলোয়ার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও রহমত উল্লাহ ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে। 

পুলিশ ও যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত একটার দিকে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী। এ সময় একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৩০ জুন) দুপুরে আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬