মুরাদনগরে অভিযুক্তকে আজও আদালতে নেওয়া যায়নি

৩০ জুন ২০২৫, ০১:১১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
মুরাদনগর থানা

মুরাদনগর থানা © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ব্যক্তি ফজর আলীকে আজও আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গতকাল রোববারও তাকে আদালতে নেওয়া করা হয়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেছেন, ‘ফজর আলী আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাকে গ্রেপ্তার করা হইছে এই কথা বলে আদালতকে কালই জানানো হইছে। পরে কোর্ট অর্ডার দিয়ে জেল পুলিশ পাঠাইয়া দিছে ওখানে (হাসপাতালে )।’

অভিযুক্ত ফজর আলীকে ঘটনার রাতেই জনগণ মারধর করেছিল। ওই সময় তার হাত-পা ভেঙে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রবিবার গ্রেপ্তার অন্য আসামিদের পর্ণোগ্রাফি আইনের মামলায় আদালতে হাজির করা হয়েছিল। তাদের জামিন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবারই কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ঘটনার মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬