ব্যাংকের লোন পরিশোধ না করতে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক

২৬ জুন ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
ব্যাংক লোন পরিশোধ না করতে ছিনতাইয়ের সাজান মঈনুল ইসলাম

ব্যাংক লোন পরিশোধ না করতে ছিনতাইয়ের সাজান মঈনুল ইসলাম © টিডিসি

দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাইকারীদের কবলে পড়েছেন মঈনুল ইসলাম নামে এক ব্যবসায়ী। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৩৪ লাখ টাকা। বুধবার (২৫ জুন) দুপুরে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতেই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে জানতে পারে ঘটনাটি ছিল অভিযোগকারীর একটি নাটক। পুলিশ জানায়, ব্যাংকের সিসি লোনের টাকা পরিশোধ করতে না পারায় তিনি এ টাকা ছিনতাইয়ের নাটক সাজান। 

আরও পড়ুন: বেঁচে থাকলে তারাও আজ এইচএসসি পরীক্ষায় বসত

এ বিষয়ে দিনাজপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম বলেন, অবশেষে ৩৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করলাম। ব্যাংকের সিসি লোনের টাকা শোধ করতে না পারায় টাকা ছিনতাই নাটকের অবতারণা করেন মইনুল ইসলাম নামে বিরলের এ ব্যবসায়ী। তার নিজ বাসায় উত্তোলনকৃত ৮ লাখসহ মোট ১১ লাখ টাকা, মোটরসাইকেলের চাবি ও মোবাইল পাওয়া যায়, যা ছিনতাই হয়েছিল বলে জানিয়েছিল অভিযোগকারী। 

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬