আশুলিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর 

২৫ জুন ২০২৫, ০২:১১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
আশুলিয়া থানা

আশুলিয়া থানা © সংগৃহীত

আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে দলবল নিয়ে সাংবাদিকের নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে হবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ জুন) আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এদিনই ভুক্তভোগী দৈনিক ভোরের পাতা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও জমির মালিক শাহাদাত হোসেন (৪০) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগপত্রের তথ্যানুযায়ী, শাহাদাত হোসেন গত দুই বছর আগে আউকপাড়া এলাকা ৫ শতাংশের একটি প্লট ক্রয় করেন। গত মাসে নিরাপত্তা বেস্টনী তৈরি জন্য রড, সিমেন্ট ও বিভিন্ন মালামাল রাখা হয়। এরপর থেকেই হবিসহ তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। কিন্ত টাকা না দেওয়ায় ভোরে কেয়ারটেকারকে মারধর করে মালামাল সব নিয়ে যান।

এ বিষয়ে আহত কেয়ারটেকার আলী হোসেন বলেন, হবি (৪৫), রবি (৪০) ও অজ্ঞাতনামা ৬-৭ জন সশস্ত্র ব্যক্তি লোহার রড ও চাপাতি নিয়ে প্লটে হামলা চালায়। এসময় একটি কক্ষে রাখা ২০ ব্যাগ সিমেন্ট ও ৩ হাজার ইট ও রড লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মারধর করে গুরুতর জখম করে।  

ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন জানান, আগে থেকেই অভিযুক্তরা তার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা এই হামলা চালায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা কেয়ারটেকারের ছেলের ফোনে হুমকি দিচ্ছে। তারা চাঁদা আদায় করে একটি কিশোর গ্যাং পরিচালনা করে। এছাড়া স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের অনুসারী বলে জানা যায়। তার কথাতেই সে এই ধরনের কর্মকান্ড করে। 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬