রাজশাহীতে যুবদলের হাতে মারধরের শিকার নাটোর ছাত্রলীগের সাবেক সভাপতি

২৩ জুন ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০১:৩৬ AM
যুবদল নেতাকর্মীদের হাতে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

যুবদল নেতাকর্মীদের হাতে মারধরের শিকার ছাত্রলীগ নেতা © টিডিসি

রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় আড্ডা দেওয়ার সময় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলীকে আটকের পর শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন স্থানীয় যুবদল কর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি আইন কলেজ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আড্ডার সময় সুমন আলীকে চিনে ফেলেন স্থানীয় যুবদল কর্মীরা। তারা প্রথমে তাকে ঘিরে ফেলেন এবং পরে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং পরনের শার্ট ছিঁড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যুবদল কর্মীরা তাকে তাদের হাতে তুলে দেন। জানা গেছে, সুমন আলী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬