শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৮৬ জনের নামে হত্যা মামলা

১৫ জুন ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের © সংগৃহীত

ঢাকার আশুলিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শাকিল আনোয়ার নামে এক চাকরীজীবী নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১জুন) দুপুরে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলাটি করেন।   

নিহত শাকিল আনোয়ার নওগাঁর আত্রাইের তেজনন্দী গ্রামের আবেদ  আলীর ছেলে।  তিনি আশুলিয়ার জিরানী একালায় বিট্রিশ টোব্যাকোতে কর্মরত ছিলেন।  তার স্ত্রী এবং আশুলিয়ার ভাদাইল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন শাকিল আনোয়ার। দুপুর আড়াইটার দিকে ১-১০ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। এতে শাকিলের কপালে ও চোখের বিভিন্ন অংশে গুলি লাগে। তাকে উদ্ধার শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়।  

মামলার বাদী সালমা আক্তার বলেন, আমার স্বামীকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। যে এলাকায় সে মারা গেছে, সেখানকার হিতাকাঙ্ক্ষীসহ সবাই মিলে একটা পরামর্শ করে মামলাটি করেছি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) অপারেশন শফিকুল সুমন জানান, গত ১১ জুন দুপুরে সালমা আক্তার বাদী হয়ে ৮৬ জনের নামে মামলা করেছেন।   

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9