চট্টগ্রামে নারীকে লাথি মারা কে এই যুবক

২৯ মে ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:২৯ AM
চট্টগ্রামে বাম ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারা দৃশ্য

চট্টগ্রামে বাম ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারা দৃশ্য © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে যুবকের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয়ও জানা গেছে। তাঁর নাম আকাশ চৌধুরী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর রাতে থানা অবরোধও করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রামে এ কর্মসূচি ডাকা হয়। এতে হামলায় কয়েকজন নারীসহ ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। জামায়াত-শিবির সংশ্লষ্টি সংগঠন এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেন। যদিও জামায়াত ও শিবির অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, লাথি মারায় অভিযুক্ত যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি জামায়াত-কিংবা শিবিরের কোনও পদে নেই হলে নেতারা দাবি করেছেন। যদিও মহানগর জামায়াতের  আমিরের সঙ্গে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মুরাদপুর এলাকায় সুন্নিদের কর্মসূচিতেও হামলার অভিযোগ রয়েছে। সেখানে শিবিরের কেউ ছিলেন না বলে মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন ও সেক্রেটারি মুমিনুল হক বিবৃতি দিয়েছেন।

জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধন চলাকালে শাহবাগবিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় হামলার ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ রয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: চোরকে ছাড়িয়ে নিল নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগ নেতা, আহত ৮

ছাত্রজোটের নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালায়। এতে কর্মসূচি বন্ধ করতে বাধ্য হন তারা। কর্মসূচির আগে ফেসবুকে উস্কানি দেওয়া হয়েছে। ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের ভাষ্য, হামলায় আহত চারজনের অবস্থা গুরুতর।

যদিও শাহবাগবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের অভিযোগ, বামপন্থী সংগঠনগুলো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে। তারা ন্যায়বিচার মেনে নিতে পারছে না। শাহবাগবিরোধী ঐক্যের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদের ভাষ্য, শাহবাগ আন্দোলনের নামে বাম সংগঠন শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছিল। ফের ষড়যন্ত্র করছে। তারা প্রতিহত করবেন বলেও জানিয়েছেন।

বিষয়টি বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে তাঁর কাছে তথ্য নেই। ওসি ও পরিদর্শক (তদন্ত) বিস্তারিত বলতে পারবেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, বিষয়টি তদন্ত চলছে, অবশ্যই হামলাকারী শনাক্ত হবে। আটক দু’জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950