ভারতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান

১০ মে ২০২৫, ০২:০০ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০২:২৭ AM
পাকিস্তান সামরিক বাহিনী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতে

পাকিস্তান সামরিক বাহিনী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতে © সংগৃহীত

পাকিস্তানে একের পর এক হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান। কিন্তু নিজেদের তিনটি বিমানঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতে।

ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানের পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান। এ অভিযানের আওতায় ইতোমধ্যে গতকাল শুক্রবার (৯ মে) গভীর রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি মজুতস্থান উল্লেখযোগ্য।

পাকিস্তানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে নিশ্চত করে বলেন, এই হামলায় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১২০ কিলোমিটার।

ওই কমর্কর্তা আরও জানান, শুক্রবার রাতের হামলায় ভারতের জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি শহরে ভারতীয় সেনবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার এবং সরবরাহ বা রসদ ডিপো, নাগরোটা শহরে ভারতীয় সেনাবাহিনীর একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি, তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence