ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক বিএনপি নেতা

২৯ মে ২০২৫, ০১:০০ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৯:৩৩ PM
হাতেনাতে আটক বিএনপি নেতা

হাতেনাতে আটক বিএনপি নেতা © সংগৃহীত

কক্সবাজার জেলা পরিষদে ঘুষ লেনদেনের সময় বিএনপি নেতা কামরুল হাসানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে মূল অভিযুক্ত জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

মঙ্গলবার (২৮ মে) গ্রেপ্তারকৃত কামরুল হাসানকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

আটক কামরুল কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দুদকের কক্সবাজার আদালতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, কামরুল আদালতে দায় স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে জেলে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, কুতুবদিয়ার বাসিন্দা আজিজুল হক কক্সবাজার জেলা পরিষদের জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এ সময় রেজাউল করিম তার কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। মঙ্গলবার বিকেলে আজিজুল ৫০ হাজার টাকা নিয়ে জেলা পরিষদে গেলে রেজাউল করিম টাকা নিয়ে তা পাশে থাকা কামরুলের হাতে দেন।

ঘুষ লেনদেনের এ সময় দুদকের ফাঁদ পাতা টিম রুমে ঢুকে কামরুল হাসানকে হাতে-নাতে ৫০ হাজার টাকাসহ আটক করে। পরে দুদকের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে রেজাউল করিম ও কামরুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ট্যাগ: বিএনপি
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬