বেড়াতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

২৮ মে ২০২৫, ১১:৩১ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৯:১৯ PM
আমিনপুর থানা

আমিনপুর থানা © টিডিসি ফটো

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে দুই বন্ধু মুন খান (২২) ও সৌরভ হোসেনের (২০) বাড়ি ফেরা হলো না আর। ট্রাক চাপায় প্রাণ গেল তাদের। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে মুন খান বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে। সৌরভ একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি গোলাম মোস্তফা জানান, ‘ঘটনার সময় এক মোটরসাইকেলে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুন খান মারা যান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।’

তিনি আরো জানান, ‘নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950