নদীতে ভাসছিল তরুণের হাত-পা বাঁধা মরদেহ

২৫ মে ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৮:৪৯ AM
হত্যাকাণ্ডের শিকার ইতুল হোসেন

হত্যাকাণ্ডের শিকার ইতুল হোসেন © সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় ইতুল হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানি নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিলেন ইতুল। তিনি মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দু’জন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি ইতুলের। এ সময় ইতুলের হাত এবং পা বাঁধা ছিল। নাক এবং মুখে ছিল রক্তাক্ত জখম।

আরও পড়ুন: শহীদ মিনারে হাসানের জানাজার ইমাম সাদিক কায়েম, ভেঙে পড়লেন কান্নায়

ওসি মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কি কারনে ইতুলকে হত্যা করেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর রোববার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬