ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৯ মে ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ওমর ফারুক (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মণ্ডলের ছেলে। সকালে নানাবাড়ি শিকড়ি গ্রাম থেকে বাইসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিল সে। মহিষাডাঙ্গা এলাকায় কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় চাকার নিচে পিষ্ট হয়ে সে  ঘটনাস্থলেই মারা যায়।  

এ বিষয়ে  নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর পরিবার থানায় এলেও তারা আপাতত মামলা করতে অনিচ্ছুক। তবে পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬