বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

১৭ মে ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
জেবুন্নেছা আফরোজ

জেবুন্নেছা আফরোজ © সংগৃহীত

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।’

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময়ে ১০ম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন। এই আসনে ২০১৪ সালের ৯ এপ্রিল  তার স্বামী তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করলে তিনি বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ফের আন্দোলনের হুঁশিয়ারি

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬