সেই পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১৭ মে ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
গ্রেপ্তারকৃত রুবেল খান ও সুমন

গ্রেপ্তারকৃত রুবেল খান ও সুমন © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত  উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন ভূঁইয়ার বাসা থেকে চুরি যাওয়া সরকারি অস্ত্র ও গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  রুবেল খান (৩৬) ও সুমন (৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ মে) ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

জানা গেছে, গত ৪ মে দায়িত্বপালন শেষে ফরিদগঞ্জ থানা সংলগ্ন একটি ভাড়া বাসায় ফেরেন এসআই ভূঁইয়া।  তিনি তার নিজ নামীয় সরকারি পিস্তল ও গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় চলে যান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, বাসার দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র তছনছ এবং ট্রলি থেকে অস্ত্র ও গুলি উধাও। 

এ ঘটনায় এসআই রাকিবকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়।  গত ১০ মে থানার ওসি চোরের সন্ধান দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান,  ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুর ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া অনুযায়ী চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, গত ৪ মে দায়িত্বপালন শেষে ফরিদগঞ্জ থানা সংলগ্ন একটি ভাড়া বাসায় ফেরেন এসআই ভূঁইয়া।  তিনি তার নিজ নামীয় সরকারি পিস্তল ও গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় চলে যান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, বাসার দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র তছনছ এবং ট্রলি থেকে অস্ত্র ও গুলি উধাও। 

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9