সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

১৩ মে ২০২৫, ১২:২০ AM , আপডেট: ১৩ মে ২০২৫, ০২:০৫ PM
মমতাজ বেগম

মমতাজ বেগম © ফাইল ছবি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ সোমবার (১২ মে) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করেন।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সংগীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

প্রসঙ্গত, এক সময় ‘লোকগানের রানি’ খ্যাত এই শিল্পী আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব ভূমিকা রাখেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন মমতাজ।

পরবর্তীতে ২০১৪ সালে সরাসরি ভোটে মানিকগঞ্জ-২ আসনে জয়ী হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হেরে যান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬