বাড়ির সবাইকে অচেতন করে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৯ AM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মিষ্টি ও জুসের সঙ্গে বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাত দুলাভাইয়ের বিরুদ্ধে। উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে চাচাত দুলাভাই আমিনুর রহমান তার বন্ধুকে নিয়ে ধর্ষণ করেছে। গত শনিবার রাতের এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

এ ঘটনায় বুধবার অভিযুক্ত দুলাভাই আমিনুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আমিনুর ইসলাম পেশায় ট্রাক চালক। তিনি উপজেলার বগাপ্রতিমা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিনুর রহমান কিছু দিন আগে ট্রাক কেনেন। নতুন গাড়ি কেনা উপলক্ষে গত শনিবার রাতে চাচা শ্বশুরের বাড়িতে মিষ্টি ও জুস নিয়ে বেড়াতে যান তিনি। ঘুমের ওষুধ মেশানো জুস ও মিষ্টি খেয়ে একপর্যায়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়লে আমিনুর ও তার বন্ধু ৮ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণ করে পালিয়ে যান। পর দিন জ্ঞান ফিরলে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতরের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬