ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রাম পেল ওয়াশিংটন অ্যাকর্ড স্বীকৃতি

০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ PM
 ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রাম মর্যাদাপূর্ণ ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতিটি প্রদান করেছে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)। ছয় বছর মেয়াদি এই অ্যাক্রেডিটেশন ২০২৩ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একইসাথে, এ বিভাগের গ্রাজুয়েটরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া দেশগুলোর সেরা প্রতিষ্ঠানগুলোর গ্রাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে। এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসই’র গ্র্যাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়াও তাদেরকে আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ অর্জনকে ইউআইইউ’র অ্যাকাডেমিক উৎকর্ষ ও ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইউইউ’র পাঠ্যক্রম, শিক্ষক এবং সুযোগ-সুবিধাগুলো বিশ্বমানের প্রযুক্তিগত চাহিদার সাথে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং যোগ্যাতায় সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 

এতে আরও বলা হয়, এই স্বীকৃতি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে। এই অর্জন দেশের উচ্চশিক্ষা খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬