রাজধানীতে নটরডেমের সাবেক ছাত্রের লাশ উদ্ধার

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৯ PM

© গ্রাফিক্স ছবি

রাজধানী ঢাকার বাসাবো-কদমতলী এলাকা থেকে নটরডেম কলেজের সাবেক এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানকার একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।  নিহত ইয়োগেন গনসালভেজ একসময় নটরডেম কলেজের ছাত্র  থাকলেও নিয়মিত ক্লাস-পরীক্ষায় উপস্থিত না থকায় তাকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে মঙ্গলবার রাত ১টার দিকে ইয়োগেন নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এক তরুণীকে নিয়ে ভাই-বোন পরিচয় দিয়ে ওই বাসার নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন ইয়োগেন। তবে তারা ওই বাসায় মাঝেমধ্যে আসা-যাওয়া করলেও নিয়মিত থাকতেন না।

গতকাল রাত ১১টার দিকে ফ্ল্যাটের দরজা খোলা দেখে নিচ তলার আরেক প্রতিবেশী  বাড়িওয়ালাকে জানালে তিনি গিয়ে এসে বাসার ভেতরে ইয়োগেনের লাশ দেখতে পান। ইয়োগেনের হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। এছাড়া শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চট্টগ্রামে নিহতের স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close