আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা

০৯ মে ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
পুলিশের গাড়িতে হামলা

পুলিশের গাড়িতে হামলা © সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা করা হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রিন্ডলেজ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের দিকে নিতে দেখা যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছিরউদ্দিন আহামদকে। তিনি হাসপাতাল যাওয়ার পথে দুই পুলিশ সদস্যের আহত হওয়ার কথা সংবাদমাধ্যককে জানান।

আইভীকে বহন করা গাড়িটি সামনের সারিতে ছিল। তার পেছনে আইভীর সমর্থকরা মুক্তির দাবিতে মিছিল করছিলেন। গাড়িবহরটি গ্রিন্ডলেজ ব্যাংকের মোড় পার হওয়া মাত্রই আমলাপাড়া স্বর্ণপট্টির প্রবেশমুখ থেকে একদল যুবক ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ সময় দু’টি হাতবোমা বিস্ফোরণ হতে দেখা যায়। পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়। হামলাকারীরা পরে শহরে ঝটিকা মিছিল করেন এবং আওয়ামী লীগ ও আইভীর বিরুদ্ধে স্লোগান দেন।

পরে এসপি অফিসের গেটে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তারা ছিলেন সামনের দিকের গাড়িতে পেছনের দিকের হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। বিস্তারিত পরে জানানো হবে।

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬
বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরিবার বলছে আত্মহত্যা, ‘জান্নাত এমন মেয়ে নয়’— বলছে সহপাঠীরা
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
এশিয়ার কেউ পারেনি, সেই ইতিহাসই গড়ল বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রত…
  • ১৬ নভেম্বর ২০২৬