কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

০৫ মে ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
নিহত কিশোর সাকিব

নিহত কিশোর সাকিব © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি কিশোর প্রাণ হারিয়েছে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাকিব ওই ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানা পুলিশের ওসি আব্দুল কাদের জানান, সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব ও সুজন বর্মণ আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুজনকে ঢাকায় নিয়ে যান। তবে সাকিব সোমবার (৫ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তারা সীমান্তে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, ভারতীয় নাগরিক সুজন বর্মণের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার উদ্দেশ্যে সাকিব সীমান্তে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে দু’জনই গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, নিহত সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ: নিহত
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬