খাগড়াছড়িতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

০২ মে ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
গ্রেপ্তার দুই আসামি

গ্রেপ্তার দুই আসামি © টিডিসি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামি হলেন মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালের গাজী (২৮)।

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এক তরুণী (১৮) ছড়ায় গোসল করতে যান। এ সময় ওত পেতে থাকা দুই যুবক ওই কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যাক্রমে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় তরুণী ওই দিন বাদী হয়ে ধারা- ৯(৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮(১)/৮(২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ করেন।

আরও পড়ুন: চবিতে জুলাই শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক কার্যক্রম শুরু

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: খালেদ হোসেন জানান, মামলার পর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায়
মো. মাফিজুল ইসলাম  ও আবু তালেব গাজীকে আটক করা হয়। পরে ভুক্তভোগী কিশোরী ওই দুজনকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬