ধর্ষণ মামলায় আলোচিত সেই প্রধান শিক্ষক গ্রেপ্তার

০১ মে ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
প্রধান শিক্ষক আকরাম হোসেন

প্রধান শিক্ষক আকরাম হোসেন © সংগৃহীত

নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে বাল্যবিবাহের অভিযোগ ওঠার পর সেই অভিযোগ অস্বীকার করেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। পরে ওই ছাত্রীর বাবা তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করলে আজ বৃহস্পতিবার (১ মে) বিকেলে নাটোরের বনপাড়া থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাড়ে ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে নিজের বাড়িতে রেখে একপর্যায়ে বিয়ে করেন প্রধান শিক্ষক আকরাম হোসেন। তবে পরে তিনি সেই বিয়ের কথা অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রীর বাবা থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকেই আকরাম হোসেন পলাতক ছিলেন।

আটক হওয়া আকরাম মন্ডল উপজেলার হাজীগোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের আফসার মন্ডলের ছেলে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ। এলাকার কাজীর একজন সহকারী এসে বিয়ের কাগজে যেখানে স্বাক্ষর দিতে বলে, আমি দেই। পরে বারবার নকল চাইলে দেয়নি। এরপর স্থানীয়ভাবে অভিযোগ হলে তদন্ত কর্মকর্তাদের সামনে ভয়ভীতি দেখিয়ে আমাকে মিথ্যা বলানো হয়। কিন্তু যদি বিয়ে না হয়ে থাকে, তবে আমার মেয়েকে সে ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছি।’

মামলার বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, মামলার পর থেকে সে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নাটোরের বনপাড়া থেকে তাকে আটক করা হয়েছে।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬