বোবা রফিককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

২৭ এপ্রিল ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
আসামি মো. সাদ্দাম

আসামি মো. সাদ্দাম © ডিবি সূত্রে পাওয়া

রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মো. সাদ্দাম (২২)কে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহত মো. জীবন ওরফে বোবা রফিক কারওয়ান বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম ধারালো ছুরি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। রফিক গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।  

পরে তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত রফিকের নানী বাদী হয়ে ২৫ এপ্রিল তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

পুলিশ জানায়, মামলার তদন্তের সময় ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। পরে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়, যা গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।  

তেজগাঁও থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া সাদ্দাম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রফিককে হত্যা করা হয়েছে।  

এর আগে, একই ঘটনায় শুক্রবার সকালে র‍্যাব তেজগাঁও এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো. আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২)কে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় হস্তান্তর করে।  

গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।  

জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার কম্পিউটার …
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরক…
  • ১৬ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬