দুই পা ভাঙলেও এসএসসি পরীক্ষা দিতে চায় মিষ্টি, স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার

২০ এপ্রিল ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহনা তানজিন মৌ ওরফে মিষ্টি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহনা তানজিন মৌ ওরফে মিষ্টি © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ তেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মোহনা তানজিন মৌ। তার ডাকনাম মিষ্টি। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের মার্কাস মসজিদ সংলগ্ন সড়কে দুটি ট্রাক ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মিষ্টির দুই পা ভেঙে গেছে। একটি পায়ের অবস্থা গুরুতর। তবুও তার আকুতি, ‘আমি পরীক্ষা দিতে চাই, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই।’ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

গত বৃহস্পতিবার দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে মিষ্টি জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। ইতোমধ্যে তিনি বাংলা প্রথম, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছেন। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) তার গণিত পরীক্ষা রয়েছে। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।

আরো পড়ুন: সন্ধ্যা হলেই মাদকসেবীদের দখলে তিতুমীর কলেজসংলগ্ন ওভারব্রিজ

মিষ্টির স্বপ্ন একদিন দেশের একজন আদর্শ ম্যাজিস্ট্রেট হওয়া। তার এই দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি অঙ্গীকার সকলের হৃদয় ছুঁয়ে গেছে। মিষ্টির পরিবার, শিক্ষক ও সহপাঠীরা সবার কাছে দোয়া চেয়েছেন। এ মেধাবী ছাত্রী যেন দ্রুত সুস্থ হয়ে তার স্বপ্নের পথে আবার হাঁটতে পারে, সে আশা তাদের।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, মিষ্টির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১০…
  • ০৪ আগস্ট ২০২৬
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬