কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক

১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৪ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৫ PM
১২ রোহিঙ্গা আটক

১২ রোহিঙ্গা আটক © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সৈকতের কলাতলী পয়েন্টে তাদের আটক করে জেলা প্রশাসন। পরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাফিজ ইনতেসার নাফি।

তিনি বলেন, ওইসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে করে কক্সবাজারে এসেছে। পরে তারা সৈকতে ঘুরাঘুরি করছে এমন তথ্য পেয়ে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোহিঙ্গারা যাতে সৈকতে আসতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। ক্যাম্প ইনচার্জের সঙ্গে কথা বলে আটককৃতদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬