‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন লাগানো ব্যক্তিকে দেখা গেল সিসিটিভি ফুটেজে

১২ এপ্রিল ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন

চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত একজনকে  আগুন দিতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন  সহকারী প্রক্টর ও  চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর বেলায় জিন্স প্যান্ট ও কালো শার্ট পরা এক যুবক ঘটনাস্থলে প্রবেশ করেন। তার মুখে মাস্ক ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তবে তার মধ্যে কোনো ধরনের চঞ্চলতা বা উদ্বিগ্নতা দেখা যায়নি। সে খুব ধীরস্থিরভাবে প্রতিকৃতিতে প্রথমে আগুন লাগায়। প্রথমে লাগানো আগুন কিছুক্ষণ জ্বলে নিভে যায়। পরবর্তীতে আবারো আগুন লাগায় সে। 

ওই ব্যক্তিকে শনাক্ত করা গেছে কিনা, তিনি ক্যাম্পাসের ভেতরের কেউ নাকি বাইরের কেউ— এমন প্রশ্নের জবাবে সহকারী প্রক্টর বলেন, পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে তার মুভমেন্ট দেখে বোঝা গেছে, এখানকার পরিবেশ তার খুব পরিচিত।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  সাইফুদ্দিন আহমেদ বলেন, আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে। আমরা এর পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬