পড়ালেখায় মনোযোগ দিতে স্মার্টফোন নিয়ে গেলেন মা, অভিমানে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
মোহাম্মদ আজিজ (১৪)

মোহাম্মদ আজিজ (১৪) © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে  এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ওই শিক্ষার্থী একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আজিজ (১৪)। সে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী৷

স্থানীয়সূত্রে জানা যায়, বিকালে বাগানে গাছের ওপর এক কিশোরের লাশ ঝুলতে দেখে সবাই। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এর আগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য তার মা স্মার্টফোন নিয়ে গেলে রাগ করে আত্মহত্যা করে বলেন জানা যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, ‘এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। শুনেছি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।’

কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬
নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা— প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬