শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ PM
সৈয়দ হুমায়ুন কবির বাবুর মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়

সৈয়দ হুমায়ুন কবির বাবুর মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

শেরপুরে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শনিবার রাতের কোনো এক সময় গাছে উঠে রশিতে গলায় ফাঁস দেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির বাবু দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950