বিজিবির অভিযানে ৭৮ বোতল নেশাজাতীয় সিরাপ ও সিএনজিসহ আটক ১

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ AM
সীমান্ত এলাকা থেকে আটক ১

সীমান্ত এলাকা থেকে আটক ১ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজিসহ এক ব্যক্তিকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিতা মৃত আব্দুল জব্বার। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চককৃর্ত্তি গ্রামে। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ এবং একটি টিভিএস  সিএনজি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, গত তিন মাসে এ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩ হাজার ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9