তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

১৭ মার্চ ২০২৫, ১২:২২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
গ্রেপ্তার করা ব্যক্তিরা

গ্রেপ্তার করা ব্যক্তিরা © সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, এবং তাদের সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমান। ভুক্তভোগী বর্তমানে ঝিকরগাছা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন, এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ওই তরুণী বেনাপোলে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে ঝিকরগাছার গদখালির ফুল মোড়ে নামার পর আসামিদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা কৌশলে মেয়েটিকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে নিয়ে যায় এবং জাবেদ হোসেনের লিচু বাগানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

ভুক্তভোগী তরুণী মোবাইল ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ধর্ষণের অভিযোগ ওঠায় অভিযুক্ত দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রদল নেবে না।

পুলিশ জানিয়েছে, মামলার আনুষ্ঠানিকতা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬