স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া সেই শিশু উদ্ধার করল র‌্যাব

০৯ মার্চ ২০২৫, ১০:১১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
র‌্যাব সদস্যের কোলে উদ্ধার হওয়া শিশু

র‌্যাব সদস্যের কোলে উদ্ধার হওয়া শিশু © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।  

নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

আরো পড়ুন: অপরিচিত নারীর কোলে নবজাতক দিয়ে টিকিট কেটে ফিরে মা দেখেন তারা নেই

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। 

এ সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত নারী (সঙ্গে ৬-৭ বছরের মেয়ে ছিল) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তার শিশু সন্তানকে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে জানান।

র‌্যাব জানায়, সোনামুড়ী উপজেলার এক নারীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার সন্তান প্রতিবন্ধী হওয়ায় শিশু আব্দুর রহমানকে নিজ হেফাজতে নেন তিনি। তাকে সন্তান হিসেবে মানুষ করার ইচ্ছা ছিল তার।

দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬