কাঠগড়ায় কাঁদলেন কামাল, বললেন—আর আওয়ামী লীগ করব না

০৩ মার্চ ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
আদালত চত্তরে কামাল আহমেদ

আদালত চত্তরে কামাল আহমেদ © সংগৃহীত

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচারের আকুতি জানিয়েছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেছেন, আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না।

সোমবার (৩ মার্চ) সকালে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

আদালতে তোলার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কামাল আহমেদ মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আমার বয়স ৭৬ বছর, আমি ডায়াবেটিসের রোগী, আমার চোখের ৭০ শতাংশই নষ্ট হয়ে গেছে। পরিবার থেকে কোনো খোঁজখবর পাচ্ছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবো না। আমি কোনো পদে নেই, প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আপনার (বিচারক) কাছে আমার আবেদন, সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। আমি এখন নাতি-নাতনিদের সঙ্গে খেলার সময় চাই, কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। আল্লাহকে ছাড়া আর কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কুরআন, ডায়াবেটিসের ওষুধ ও মাপার যন্ত্র দিচ্ছে না।’

এরপর মামলার আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি শুরু হয়। কাফরুল থানার হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অন্য গ্রেপ্তারি আদেশপ্রাপ্তরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং অপর সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক।

আদালতের নির্দেশে, কামাল আহমেদ মজুমদারসহ অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় পাঠানো হয়। কাঠগড়া থেকে নামার পর কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিচ্ছি, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। ৭৬ বছর বয়সে রাজনীতি করা সম্ভব নয়। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক।’

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence