রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

আসন্ন রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে বেলা সাড়ে ১০টায় আর শেষ হবে বেলা সোয়া ৩টায়। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে বেলা সাড়ে ১০টায় আর শেষ হবে বেলা ৩টা ১৫ মিনিটে।

এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপসচিব মো. কামরুজ্জামান সই করেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close