বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
বিস্কুটের কার্টনের ভেতরে রাখা একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বিস্কুটের কার্টনের ভেতরে রাখা একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট কালুশাহ সেতুর নিচে থেকে বিস্কুটের কার্টনের ভেতরে রাখা একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের লাশ একটি সাদা কাপড়ে মোড়ানো ছিল।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

পুলিশ পরিদর্শক সোহেল রানা বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে সলিমপুর ইউনিয়নের কালুশাহ সেতুর নিচে নির্মাণাধীন সীমানাপ্রাচীরের ইটের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কার্টন দেখে লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে তিনি নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবজাতকটি একটি ছেলেশিশু।

 

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close