ভোলায় ভুয়া এনএসআই সদস্য আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
আটক  জয় চন্দ্র দে

আটক জয় চন্দ্র দে © টিডিসি ফটো

ভোলায় এনএসআই পরিচয়দানকারী জয় চন্দ্র দে (২৬) নামের এক ভুয়া এনএসআইকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ভোলা সদর মডেল থানা পুলিশ আটক কর।

আটককৃত ভুয়া এনএসআই জয় চন্দ্র দে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হারাধন চন্দ্রের ছেলে। বিকেল ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিতো। সর্বশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধাকে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ২৫ হাজার হাতিয়ে নেয়।

তিনি জানান, পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া এনএসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগ: আটক
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬