রাজশাহীর পদ্মার চরে পলিথিনে মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
 লাশ

লাশ © সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীর চরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির মুখমণ্ডল পলিথিন দিয়ে মোড়ানো থাকায় এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬