চুয়াডাঙ্গায় ফের মিলল বোমা সদৃশ বস্তু, কারিগর আটক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
অভিযান চলাকালীন পুলিশ সদস্যরা

অভিযান চলাকালীন পুলিশ সদস্যরা © সংগৃহীত

চুয়াডাঙ্গায় ৪টি বোমা সদৃশ বস্তুসহ আলীহিম (৫২) নামে এক কারিগরকে আটক করেছে পুলিশ। এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  সকাlলে দর্শনার পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে বোমা সদৃশ বস্তু গুলো উদ্ধার করা হয়। 

সহকারী পুলিশ সুপার জাকিয়া জানান, চিনিকল পল্লীতে দফায় দফায় বোমা সদৃশ বস্তু উদ্ধারে ঘটনায় আমরা তল্লাশি অভিযান শুরু করি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত পূর্বক আটক করার জন্য জাল বিস্তার করা হয়। আটক আলীহিম উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। সে এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল। 

তিনি আরও বলেন, আলীহিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তর শ্বশুর বাড়ির সামনের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

এ বিষয়ে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, এর নেপথ্যে আর কারা জড়িত আছেন, কে এর মাস্টারমাইন্ড তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চলমান আছে। 

এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চত্বর থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

ট্যাগ: আটক
শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে
  • ২৭ জুন ২০২৬
আর্জেন্টিনার গোল করার পর কেন উদযাপন করেন না স্কালোনি, কুসংস…
  • ২৭ জুন ২০২৬
হাম  উপসর্গে আবারও ৪ শিশুর মৃত্যু 
  • ২৭ জুন ২০২৬
চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন ন…
  • ২৭ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
  • ২৭ জুন ২০২৬
আবারও সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৭ জুন ২০২৬