মাদক সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

কসবা থানা

কসবা থানা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মিরশাহপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. বাবুল (৩০), মাদলা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়া (২২), কুটি দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে শরীফ মিয়া (৩০), কুটি গ্রামের মৃত কালন সরদারের ছেলে দেলোয়ার (৩৫) এবং কুটি পশ্চিমপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে আকরাম (৩০)।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

পুলিশ সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কসবা উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬