ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ, পালিয়েছে বুচি ও জাম্বু

১২ জুন ২০২৬, ০৭:১৮ PM
ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ

ব্রাজিল সমর্থকের খাটের নিচে মিলল ৪১০ লিটার মদের উপকরণ © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে এক ব্রাজিল সমর্থক মাদক কারবারির বাড়ি থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এ ঘটনায় এক যুবককে আটক করেছে।

আটক হওয়া প্রদীপ রবি দাসের (৩৮) পরনে ছিল ব্রাজিলের জার্সি। তবে পালিয়ে গেছে আরও ২ আসামি- সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বু।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় দেশীয় মদ তৈরি ও বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান, এসআই শামসুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। তল্লাশিকালে একাধিক স্থান থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, ৮ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‌আটক প্রদীপ দাস ও পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বসতঘরের খাটের নিচ, রান্নাঘর ও টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬