যশোরে হাতকড়াসহ পালাল মাদকসেবী

০৯ মে ২০২৬, ০৫:১১ PM
অভয়নগর থানা

অভয়নগর থানা © সংগৃহীত

যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নওয়াপাড়ার বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। যদিও হাতকড়াসহ পলায়নের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ, তবে উপজেলা প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেঙ্গল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় জনৈক কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়াও পরানো হয়। কিন্তু অল্পসময়ের মধ্যে তিনি হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান। পুলিশ তাকে এই রিপোর্ট লেখা পর্যন্ত খুঁজে পায়নি।

অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান কেউ হাতকড়াসহ পালিয়েছে- এমন তথ্য অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শরীর ভালো না, আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে আমি কিছুই জানি না।’

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘শুনেছি, একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা-পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬