আর্জেন্টিনার গোল করার পর কেন উদযাপন করেন না স্কালোনি, কুসংস্কার নাকি অন্য কিছু?

২৭ জুন ২০২৬, ১১:১৪ AM
 লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © টিডিসি ফটো

গোল হলেই টাচলাইনে কোচদের আবেগঘন উদযাপন ফুটবলের অন্যতম আকর্ষণ। কেউ আনন্দে দৌড় দেন, কেউ মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উল্লাস করেন, আবার কেউ সতীর্থদের জড়িয়ে ধরেন। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যেন একেবারেই ব্যতিক্রম। দলের গোলের পরও তাকে খুব কমই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এ নিয়ে দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে নিজেই জানালেন, এটি কোনো কৌশল নয়, আবার বড় কোনো কুসংস্কারও নয়। বরং নিজের আবেগ প্রকাশের ধরনটাই অন্যরকম।

জর্ডানের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন স্কালোনি। এ সময় তার ব্যক্তিগত অভ্যাস এবং গোল উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে খোলামেলা উত্তর দেন আর্জেন্টিনা কোচ।

স্কালোনি জানান, মাঠে নামার আগে তার ছোট্ট একটি অভ্যাস আছে। তিনি বলেন, 'আমি ডান পা দিয়ে মাঠে ঢুকি এবং ক্রস চিহ্ন আঁকি। আমার মনে হয় এটাকেই হয়তো কুসংস্কার বলা যায়।'

এরপর তাকে প্রশ্ন করা হয়, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো গোলের পরই তাকে তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি কেন।

জবাবে স্কালোনি বলেন, 'আমি আমার নিজের মতো করেই উদযাপন করি। ভেতরে ভেতরে আমি খুবই আনন্দিত থাকি। তবে আমি সব সময় মনে করি, কোন মুহূর্তে কীভাবে উদযাপন করব, সেটা তখনকার অনুভূতির ওপর নির্ভর করে। বলিভিয়ায় আমি পুরো মাঠ দৌড়ে গিয়ে লাউতারোকে অভিনন্দন জানিয়েছিলাম। সেই মুহূর্তে আমি যেটা অনুভব করি, সেটাই করি। আমি অবশ্যই খুশি থাকি। তবে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো স্বাভাবিক মনে হয় না। তখন আমি শুধু ভাবতে থাকি, 'এটা কীভাবে সম্ভব!'।'

একই সংবাদ সম্মেলনে স্কালোনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যও জানান। তিনি নিশ্চিত করেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে, যাতে নকআউট পর্বের আগে তিনি ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেন।

এ সময় স্কালোনি জানান, 'নিশ্চিতভাবেই এমিলিয়ানো "দিবু" মার্তিনেস শুরুর একাদশে থাকবে।'

আর্জেন্টিনা কোচ আরও জানান, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান 'কুতি' রোমেরোর অবস্থা প্রথমে যতটা গুরুতর মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। তাই শেষ ৩২-এর ম্যাচের আগেই তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9