চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন নির্দেশনা

২৭ জুন ২০২৬, ১০:৪৬ AM , আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৪৬ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে তথ্য আপলোডের পাশাপাশি নির্ধারিত কাগজপত্র হার্ড কপি আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষকদের বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর অংশ হিসেবে কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে ২৫ জুনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে আপলোড করা তথ্যের ডাউনলোড কপি, সংশ্লিষ্ট শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি এবং প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিওর কপিসহ প্রয়োজনীয় সব নথির হার্ড কপি আগামী ২৮ জুনের মধ্যে অফিস চলাকালীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম কার্যালয়ে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাটি চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন সব বেসরকারি এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬