ফের ৫ দিনের রিমান্ডে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা 

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
শাকিল আহমেদ ও ফারজানা রুপা 

শাকিল আহমেদ ও ফারজানা রুপা  © সংগৃহীত

জুলাই আন্দোলনে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট জিএম ফারহান এ আদেশ দেন।

জানা গেছে, সোমবার শাকিল-ফারজানা দম্পতিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে আদাবর থানার এক মামলায় তাদেরকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। 

প্রসঙ্গত, ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ। গত বছরের ২১ আগস্ট, শাকিল এবং রূপাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, সরু গলি আর পানির অভাবে বেগ পা…
  • ২৫ মে ২০২৬
রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ
  • ২৫ মে ২০২৬
ঈদযাত্রায় নিরাপত্তা জোরদার, অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ড…
  • ২৫ মে ২০২৬