প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা

২৫ মে ২০২৬, ০৭:০২ PM
আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে

আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে © সংগৃহীত

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় নগরের খুলশী থানার ইউএসটিসি হাসপাতালের ভবনের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় আব্দুর রহমান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)।

সোমবার (২৫ মে) ফেনীর  সোনাগাজী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ভাটখালী এলাকার শেখ বাড়ীর মৃত সোহরাব শেখের ছেলে আব্দুর রহমান শেখ(২১)।  সে নগরের আকবরশাহ থানার আব্দুল হামিদ সড়ক ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতো।

নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। তিনি নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমান শেখ (২১) নামের এক যুবকের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওই যুবকের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। 

গত শুক্রবার রাতে কারখানা ছুটির পর রিতাকে কৌশলে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিতাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রিতার মা জমিলা বেগম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর খুলশী থানায় হত্যা মামলা করেন। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী এলাকার বাদামতলী থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ 

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬