চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

২৬ মে ২০২৬, ১২:৪০ AM
গ্রেপ্তার

গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মিতু মল্লিক (২০) ২। আকাশ দে (২৩) ও ৩। আব্দুর রহিম (২৪)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে বাদী আন্নু আক্তার (৪২) এর  অভিযোগের প্রেক্ষিতে রামপুরা থানায় একটি চুরির মামলা রুজু হয়। 

মামলার সূত্রে জানা যায়, গত ২৩ মে শনিবার আসামি মিতু মল্লিক ও তার স্বামী আকাশ দে কে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। কাজের সুবাদে তারা পরিবারের আস্থা অর্জন করলেও গত ২১ মে বৃহস্পতিবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে বাদী তার বসতঘরের বেডরুমে থাকা ওয়্যারড্রবের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহবশত সেখানে সংরক্ষিত স্বর্ণালংকার পরীক্ষা করেন। এ সময় তিনি দেখতে পান যে, প্রায় ৫ (পাঁচ) ভরি ওজনের স্বর্ণালংকার, যার মধ্যে ১টি স্বর্ণের গলার চেইন, ৩টি স্বর্ণের আংটি এবং ১ জোড়া স্বর্ণের কানের দুল চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

এই ধারাবাহিকতায় রামপুরা থানার একটি চৌকস তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি যাওয়া ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিতু মল্লিক ও আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি এবং নগদ ৫৫,০০০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ
  • ০৭ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
স্পেন–পর্তুগাল মহারণে পার্থক্য গড়ে দিতে পারে মিডফিল্ডের লড়াই
  • ০৬ জুলাই ২০২৬
শেষ ষোলোতেই স্পেন–পর্তুগাল, ফিফার জন্যও কি দুঃসংবাদ?
  • ০৬ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে জরুরী নিদের্শনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence