রাজধানী থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ

২৫ মে ২০২৬, ১১:২১ PM
গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক © সংগৃহীত

রাজধানীর সবুজবাগ এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ টি ধারালো ছোরা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. ফারুক হোসেন (৩০) ও মো. আরিফ হোসেন (৩২)।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে ) দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও শাহীবাগ বাজারের ওয়ালটন গলির প্রবেশমুখ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি ধারালো ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬