‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার আরও ৩৮৯ জন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
অপারেশন ডেভিল হান্ট

অপারেশন ডেভিল হান্ট © টিডিসি সম্পাদিত

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে চালানো অভিযানে গত ২৪ ঘন্টায় পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৩৮৯ জনকে সরাসরি অভিযানে এবং ১১৪০ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে অবৈধ অস্ত্র, গুলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি দেশী পাইপ গান, ১টি দেশীয় কুড়াল রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দেশব্যাপী অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত,  গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close